কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: মঙ্গলবার রাতে কার্তিক পুজো চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ঘাটাল থানার খরকপুর এলাকায়। জানা গিয়েছে, ওই রাতে দেবু সামন্তের কার্তিক পুজো উপলক্ষে বাজি পোড়ানো হচ্ছিল। সেই বাজির ফুলকি প্রতিবেশীর গোয়ালঘরে গিয়ে পড়লে আগুন লেগে যায়। নীহার সাঁতরার গোয়ালঘরে মজুত থাকা দাহ্য পদার্থ ও জ্বালানিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখে মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত মানুষজন। তবে কালক্ষেপ না করে স্থানীয় বাসিন্দারাই তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। উৎসবের আনন্দে বাজি পোড়ানোর সময় সকলেরই সর্বদা বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ সামান্য অসাবধানতা যেকোনো মুহূর্তে বড়সড় বিপদ ডেকে আনতে পারে।
কার্তিক পুজোর বাজি থেকে আগুন









