এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

একশ দিনের কাজ চলাকালীন দাসপুরে বজ্রপাতে মৃত এক, আহত প্রায় ৩০ শ্রমিক

Published on: June 5, 2019 । 6:21 PM

দাসপুরের পলাশপাই গ্রামপঞ্চায়েত লাগোয়া জমিতে ১০০ দিনের কাজ চলাকালীন বজ্রপাতে মৃত্যু হল নিদ্রা কবি(৫৫) নামে এক শ্রমিকের৷ ওই ঘটনায় আহত আরো প্রায় ২২ জন৷ আজ ৫ জুন, স্থানীয় এলাকায় একটি পতিত জমি ভরাটের কাজ যোগ দিয়েছিলেন ৮৫ জন শ্রমিক৷ সকাল ৮টা নাগাদ কাজ চলাকালিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই ঘটে ওই মর্মান্তিক ঘটনা৷ ঘটনা স্থলেই মৃত্যু হয় নিদ্রাদেবির৷ সজ্ঞা হারিয়ে ফেলেন প্রায় ২৫ জন৷ অন্যান্য শ্রমিকেরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের প্রথমে সোনাখালী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভর্তির ব্যবস্থা করেন৷ পরে অবস্থার অবনতি ঘটলে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঘাটাল সুপার স্পেসালিটি হাসপাতেলে ভর্তি করা হয়৷ ঘটনার পরেই শোকের ছায়া পলাশপাই অঞ্চলে৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ