এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে সোচ্চার এবার সিপিএম

Published on: June 17, 2019 । 11:16 PM

একশো দিনের কাজ থেকে বার্ধক্য ভাতা,শৌচালয় থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দাসপুরের তৃণমূল পরিচালিত খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের একাধিক দুর্নীতি নিয়ে এবার মিছিল করে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল ওই এলাকার সিপিএমের কর্মী সমর্থকরা। এদিন সিপিএমের পক্ষে অভিযোগ তোলা হয়,এই গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার যবকার্ড হোল্ডারদের কাজ দিচ্ছেন না,বিভিন্ন কাজে স্থানীয় পঞ্চায়েতকে আড়ালে রেখে নিজেই দায়সারা কাজ করেছেন,কাজ না করেও বিভিন্নজনকে ১০০ দিনের কাজের টাকা পাইয়ে দিচ্ছেন।

সিপিএমের পক্ষ থেকে দেওয়া লিখিত ডেপুটেশন ওই গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান গ্রহণ করেন এবং সিপিএমের প্রতিনিধিদলকে সমস্যাগুলির সমাধানের আশ্বাস দেন। দীর্ঘকাল পর খুকুড়দহ এলাকায় সিপিএমের এই কার্যক্রমে খুশি এলাকার বামপন্থীরা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক