এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ABPTA এর উদ্যোগে ‘মেধা বীক্ষণ’ পরীক্ষা ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ

Published on: September 8, 2024 । 9:50 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান আরও বাড়াতে এবং তাদের উৎসাহিত করতে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নাড়াজোল ২ চক্র এক বিশেষ উদ্যোগ নিয়েছে। ‘মেধা বীক্ষণ’ নামের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত মান আরও বাড়িয়ে তোলাই এই পরীক্ষার মূল উদ্দেশ্য। ‘মেধা বীক্ষণ’ এর তৃতীয় বর্ষের এই পরীক্ষায় দাসপুর-১ ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল।

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নাড়াজোল ২ চক্রের সম্পাদক শঙ্খ শুভ্র বন্দোপাধ্যায় জানিয়েছেন, এই পরীক্ষাটি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য করা হয়ে থাকে। পরীক্ষার আগে ‘মেধা বীক্ষণ’ নামে একটি বই বের করা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকেই। বইটি ছাত্র-ছাত্রীদের পাঠ্য বইয়ের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়। সেই বইয়ে থেকেই প্রশ্নপত্র করা হয়, তাদের মেধার অন্বেষণের জন্য।

নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়, নাড়াজোল মহেন্দ্র আকাডেমি, রাজনগর ইউনিয়ন হাইস্কুল, ব্রাহ্মণবসান উচ্চ বিদ্যালয়, হাট সরবেড়িয়া ডাঃ বি সি রায় শিক্ষা নিকেতন এবং কলোড়া উচ্চ বিদ্যালয় এই ৬ সেন্টারে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়েছিল। রাজনগর ইউনিয়ন হাইস্কুল সেন্টারের দায়িত্বে থাকা বিশ্বজিৎ ভৌমিক বলেন, এবছর ৬ টি পরীক্ষা কেন্দ্র মিলিয়ে মোট ১ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তার মধ্যে রাজনগর সেন্টারে পরীক্ষা দিয়েছে ৩৯৬ জন পরীক্ষার্থী। যেই সেন্টারগুলিতে পরীক্ষা হয়েছিল সেই সেন্টারগুলির শিক্ষক-শিক্ষিকাদের বাদ দিয়ে অন্যান্য চক্রের ১২০ জন পরীক্ষক এই পরীক্ষার গার্ড হিসেবে ছিলেন। পরীক্ষা কেন্দ্রের অভিভাবক-অভিভাবকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতি শ্রেণি থেকে এই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ১০ জনকে পুরষ্কৃত করা হবে। তার মধ্যে প্রথম জনকে আর্থিক ভাবেও পুরষ্কৃত করা হবে।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।