এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাস দুর্ঘটনা: গুরুতর জখম চালক

Published on: January 18, 2026 । 9:04 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: বেপরোয়া গতির বলি হতে হতে অল্পের জন্য রক্ষা পেলেন পাঁশকুড়া-ঘাটাল রুটের একটি বাসের প্রায় ৪০ জন যাত্রী। আজ ১৮ জানুয়ারি, রবিবার সন্ধ্যায় মেচোগ্রাম থেকে ঘাটালের মাংরুলের অভিমুখে যাওয়ার পথে বাঁশতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বয়ান অনুযায়ী, চালক অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। প্রথমে বাসটি একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে এবং পরক্ষণেই রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে আছড়ে পড়ে।
পাঁশকুড়া থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করা হয়। এই ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জানলার কাঁচ ও সিটের ধাক্কায় বেশ কয়েকজন যাত্রী সামান্য চোট পান। তবে চালকের আঘাত অত্যন্ত গুরুতর বলে জানা গিয়েছে। ঘাটাল মহকুমা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহন বাগ জানিয়েছেন, চালককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পীতপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে বাঁশতলা এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই রুটে অনেক বাসই বেপরোয়া গতিতে যাতায়াত করে, যার ফলে প্রায়শই ছোটখাটো বিপত্তি ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি