শ্রীকান্ত ভূঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল:রবিবার সকাল প্রায় ৯টা ৫০ মিনিট নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুরের দুর্গাপুর এলাকায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন মোটরবাইক আরোহী তপন দত্ত, বাড়ি পাঁশকুড়া থানার পিতপুরে।জানা গেছে, তপনবাবু সোনামুই থেকে গৌরার দিকে আসার সময় দুর্গাপুর এলাকায় অপর একটি মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় তপন দত্তের বাম পা ভেঙে যায় এবং তিনি গুরুতর আঘাত পান।অপর মোটরবাইক আরোহী রূপম দাস, বাড়ি রবিদাসপুর,দুর্ঘটনায় অক্ষত রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে আহত তপনবাবুকে গৌরা মাদার নার্সিং হোমে ভর্তি করেন।পরে নার্সিংহোম সূত্রে জানা যায় তার চোট এতটাই গুরুতর থাকায় তাকে উড়িষ্যার কটকে নিয়ে যাওয়া হয়েছে স্থানান্তর করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা তদন্ত শুরু করে।
দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম এক বাইক আরোহী






