এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার পাঁচবেড়িয়া এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা।

Published on: August 8, 2026 । 11:05 PM

শ্রীকান্ত ভুঁইঞ্যা ও ইন্দ্রজিৎ মিশ্র স্থানীয় সংবাদ ঘাটাল:ঘাটাল :রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে থাকা এক বাইক এসে ধাক্কা দেয় জামাই এর বাইকে। বাইকের পিছনে থাকা শ্বশুরের মর্মান্তিক মৃত্যু। শ্বশুরকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন জামাই। মৃত শ্বশুর হলেন দাসপুর থানার জয়কৃষ্ণপুর এলাকার বাসিন্দা বছর ৭০ এর বিশ্বরঞ্জন ঘোষ। জামাই সমীর ঘোষ তাঁকে বাইকে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। শনিবার বেলা প্রায় সাড়ে ১০ টার ঘটনা। পাঁচবেড়িয়া বাস স্টপের থেকে কিছুটা এগিয়ে রাস্তা পারা পারের সময় ঘাটালের দিক থেকে এক কে টি এম বাইক এসে জামাইয়ের টিভিএস বাইকে ধাক্কা দিলে বাইকের পিছনের সিটে থাকা শ্বশুর বিশ্বরঞ্জন বাইক থেকে ছিটকে পড়েন। অন্যদিকে কেটিএম বাইকের চালকও বাইক থেকে ছিটে যায়। মৃত্যু হয় শ্বশুর বিশ্বরঞ্জন ঘোষের। জখম কেটিএম বাইকের চালক। কেটিএম বাইকের চালকের নাম কৃষ্ণেন্দু মান্না বাড়ি দাসপুর থানার সোনাখালী এলাকায়। জখম জামাই সমীর ঘোষও,তার বাড়ি নন্দনপুর এলাকায়। ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দাসপুরের পাঁচবেড়িয়ার মানুষের। অন্যদিকে এই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই পথ নিরাপত্তার বিষয়ে আমরা কতটা উদাসীন তা স্পষ্ট হয়েছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।