এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইতে পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ১

Published on: August 30, 2019 । 8:00 PM

সুতপা পাহাড়ি(ক্ষীরপাই): আজ ৩০ আগস্ট পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঘাটাল-ক্ষীরপাই সড়কের ঘুঘুডাঙা কালী মন্দিরের সামনে। মৃত মহিলার নাম কমলা সিং(৭০) ক্ষীরপাই শহরের ৯ নম্বর ওয়ার্ডে বাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়বেতা-হাওড়া গামী একটি বাস ক্ষীরপাই অভিমুখে যাবার সময় পথ চলতি ওই বৃদ্ধাকে ধাক্কা মারার পরই এক বাইক চালককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই কমলাদেবীর মৃত্যু হয়। জখম বাইক আরোহী মতি কাজিকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতি কাজির বাড়ি ক্ষীরপাই শহরের ১ নম্বর ওয়ার্ডে। পুলিশ বাসটিকে আটক করেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক