এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের ‘গণ ধর্ষণ‘: গ্রেপ্তার দুই যুবক

Published on: June 21, 2020 । 9:17 AM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল থানার কোমরশা গ্রামের এক কিশোরীকে ‘গণ ধর্ষণের’  অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হল। ওই দুই যুবকের নাম রাজু হেমব্রম এবং ঝন্টু হেমব্রম। ওই গ্রামেই বাড়ি। তাদেরকে পসকো আইনে ২০ জুন গ্রেপ্তার করে ঘাটালের বিশেষ আদালতে তোলা হয়। পসকো আইনে তাদের বিচার চলবে। কয়েক বছর আগেই দেশে পসকো তথা প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (সংশোধনী) বিল পাস হয়েছে। ওই বিলে বলা হয়েছে, শিশুদের উপর যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত হলে কমপক্ষে ২০ বছরের কারাদণ্ড হবে। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। ওই বিলে শিশু পর্নোগ্রাফি রোখার সংস্থানও রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীকে ১৯ জুন সন্ধ্যার পর বাড়ির সামনের একটি গোয়াল ঘরে নিয়ে গিয়ে ওই দুই যুবক  বীরসিংহ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীটির যৌনাঙ্গে হাত দিয়ে অত্যাচার চালায়। তার ফলেই কিশোরীটি গুরুতর জখম হয়ে পড়ে। তাকে ওই রাতেই  ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক