এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

Published on: April 6, 2021 । 9:22 PM

মন্দিরা মাজি ও আকাশ দোলই (স্থানীয় সংবাদ, ঘাটাল): ঘাটালে টোটোর সাথে বাইকের ধাক্কায় মৃত ২ আজ ৬ এপ্রিল দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার আলুই পুলের সামনে। পুলিস ও স্থানীয় সূ্ত্রে জানা যায়, রাধানগর দিক থেকে আসা ‌একটি টোটোর সাথে একটি বাইকের মুখোমুখো ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় তাহেরা বিবি(২৬) এবং বাইক চালক অজয় বটব্যাল (৩০)গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের সঙ্গে সঙ্গে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। •দুর্ঘটনার ভিডিও
ঘটনা সূত্রে জানা গিয়েছে, টোটোটি রাধানগরের দিক থেকে দুজন মহিলা ও দুজন পুরুষ সহ চারজন যাত্রী নিয়ে কুঠিঘাটের দিকে যাচ্ছিল এবং কুঠিঘাটের দিক থেকে এক ব্যাক্তি বাইক নিয়ে রাধানগরের দিকে আসছিলেন। বাইক চালক ছাড়া অন্য কেউ বাইকে ছিল না। আলুই পোলের সামনে হঠাৎ করে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ফলে বাইক চালক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মারা যান বলে জানা গিয়েছে। মৃত বাইক চালকের নাম অজয় বটব্যাল বাড়ি ঘাটাল থানার অজবনগরে। তাহেরা বিবির বাড়ি কুঠিঘাট শ্রীরামপুরে। ওই দুর্ঘটনায় টোটো চালক সহ বাকি যাত্রীরাও অল্প বিস্তর জখম হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। তাঁদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক