এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জন্মদিনে বৃহন্নলাদের বস্ত্র ও মিষ্টি বিতরণ

Published on: October 2, 2020 । 8:46 PM

মোনালিসা বেরা: পারিবারিক ভাবে কেক কেটে নয়। স্ত্রীর জন্মদিনে এলাকার বৃহন্নলাদের বস্ত্র, কেক এবং মিষ্টি বিতরণ করলেন ঘাটাল আদালতে বিশিষ্ট আইনজীবী সমীরকুমার ঘোষ। সমীরবাবুর বাড়ি চন্দ্রকোণা শহরে। আজ ২অক্টোবর তাঁর স্ত্রী রীতা ঘোষের ৪০তম জন্ম দিবস ছিল। সমীরবাবু বলেন, আজকে স্ত্রীর জন্মদিনটি পারিবারিকভাবে পালন না করে আজ চন্দ্রকোণা শহরের বেশ কয়েক জন বৃহন্নলাকে বস্ত্র, মিষ্টি ও কেক দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
আইনজীবীর মতে, বৃহন্নলা সমাজে অবহেলিত জনগোষ্ঠী। তাদের শারীরিক প্রতিবন্ধকতা সমাজের কাছে বড় অভিশাপ। তাঁদেরকে অনেকেই নানা রকম মন্তব্য করেন। সেটা সমীরবাবু পছন্দ করেন না। তাই স্ত্রীর জন্মদিনে তাঁদেরকে প্রতীকী শুভেচ্ছা জানানো উদ্যোগ নিয়েছিলেন তিনি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক