এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রামজীবনপুরে ত্রাণের গম পাচারের অভিযোগে পুরসভায় বিক্ষোভ বিজেপির

Published on: April 29, 2020 । 2:05 PM

সংহিতা শিরোমনি:রামজীবনপুর পুরসভার বিরুদ্ধে ত্রাণের গম পাচারের অভিযোগ উঠল। আর পাচারের অভিযোগ তুলেই আজ ২৯ এপ্রিল পুরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল বিজেপি। বিজেপির অভিযোগ, তৃণমূল নিয়ন্ত্রিত রামজীবনপুর পুরসভা এলাকার দুঃস্থ বাসিন্দাদের জন্য ঘাটালের মহকুমা শাসক ১৮ কুইন্ট্যাল গম পাঠিয়ে ছিলেন। সেই গম পুরসভা বিলি না করে তা অবৈধভাবে পাচার করে দিচ্ছে। এর ফলে দুঃস্থরা বঞ্চিত হচ্ছেন। ঘটনার ব্যাখ্যা করে ওই পুরসভার কাউন্সিলার তথা বিজেপি নেতা শিবরাম দাস বলেন, পুরসভা এলাকার গরিবরা ত্রাণ পাচ্ছেন না এদিকে পুরসভা সেই ত্রাণে গম গুদাম ঘরে রেখে পাচারের ব্যবস্থা করছে। তারই জন্য আমাদের আজকের এই অবস্থান বিক্ষোভ। অভিযোগটি ভিত্তিহীন বলে জানিয়েছেন ওই পুরসভার চেয়ারম্যান নির্মল চৌধুরী। তিনি বলেন, জিআরের(জেনারেল রিলিফ) কিছু গম আমাদের পুরসভার গোডাউনে রাখা হয়েছে। সেগুলি যথা সময়ে সঠিক প্রাপকদের দেওয়া হবে।
এদিকে ওই লকডাউনের সময় ত্রাণ নিয়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে নিয়ে শহরের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক