এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুধকোমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

Published on: January 14, 2023 । 10:09 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল:  দুধকোমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চম বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ ১৪ জানুয়ারি শনিবার। কুল্টিকরী প্রাইমারি স্কুল সংলগ্ন দলীয় কার্যালয়ে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় বলে জানান রক্তদান উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক তারক সামন্ত ও গণেশ চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রক্তের সংকট মেটাতেই আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন। যার উদ্বোধন করেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত। পতাকা উত্তোলন ও শহিদদের স্মরণের মাধ্যমে শিবিরের উদ্বোধন হয়। অনুষ্ঠানে আশিস হুদাইত ছাড়াও উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া, দাসপুর-২ ব্লকের ব্লক সভাপতি সৌমিত্র সিংহরায়, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, দুধকোমরা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান কার্তিক পাত্র, তাপসকুমার খাটুয়া, পরিমল দিণ্ডা ও অন্যান্য অতিথিরা।
গণেশবাবু আরও বলেন, আজকের রক্তদান শিবিরে এলাকার মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। ১২২ জন রক্তদান করেছেন আজকে। যার মধ্যে ৪৩ জন মহিলাও ছিলেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর ব্লাড ব্যাঙ্ক আজকের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব