এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে রেড ভলান্টিয়ারদের রক্তদান

Published on: June 19, 2021 । 1:26 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: ১৯ জুন শনিবার ঘাটাল ব্লকের মনোহরপুরে রক্তদান শিবিরের আয়োজন করল রেড ভলান্টিয়ার গ্রুপের সদস্যরা। করোনা পরিস্থিতিতে এবং গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে, এই গ্রুপের সদস্যরা রক্তদান শিবিরের আয়োজন করে। ছয়জন মহিলাসহ পঞ্চাশ জনের বেশি রক্ত দাতা রক্ত দান করেন বলে জানান সিপিএম নেতা প্রশান্ত সরকার। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে রেড ভলান্টিয়ার্স গ্রুপ সমাজ সেবায় নিযুক্ত।এই গ্রুপের সদস্যরা যেমন আর্ত মানুষের পাশে রয়েছেন তেমনি করোনা রোগী এবং তাঁদের আত্মীয় পরিজনের যেকোনও পরিষেবায় সক্রিয়ভাবে দিনরাত পরিষেবা দিয়ে চলেছেন। মোটকথা আমাদের ঘাটাল মহকুমা সহ সারা রাজ্যে এই ভলান্টিয়ার্স গ্রুপ এইভাবে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন।
আজ বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতি রেড ভলান্টিয়ার্স গ্রুপের সদস্যদের হাতে স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী তুলে দেয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন   অশোক সাঁতরা, উত্তম মন্ডল, সমীর হাজরা, কমল দোলই, চিন্ময় পাল প্রমুখ।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ