এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জেলা ছাড়িয়ে পাশের জেলা থেকে রক্তদাতা এগিয়ে এলেন সেবাঞ্জলির রক্তদান শিবিরে

Published on: June 5, 2023 । 10:07 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: সেবাঞ্জলি সেবা সমিতির উদ্যোগে আয়োজিত হল রক্তদান কর্মসূচি। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] রক্তের গ্ৰীষ্মকালীন সঙ্কট মেটাতে সেবাঞ্জলি সেবা সমিতির এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে। তাই আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনটিকে তারা বেছে নিয়েছে রক্তদান শিবিরের জন্য। চন্দ্রকোণার রামজীবনপুর পৌরসভার নতুন হাট সংলগ্ন বৃন্দাবন বাজার বৃদ্ধশিব প্রাথমিক বিদ্যালয়ে শিবিরটির আয়োজন করা হয় বলে জানান ওই সেবা সমিতির সম্পাদক প্রশান্তকুমার ঘোষ। তিনি বলেন, আমাদের আজকের আয়োজিত রক্তদান শিবিরে চারজন মহিলা সহ মোট ৩৪ জন রক্তদান করেছেন। শিবিরে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোনা-১ বিডিও রবীন্দ্রনাথ অধিকারী সহ অন্যান্য অতিথিরা। পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন এলাকা থেকেও রক্তদাতারা এই রক্তদান শিবিরে সাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন।যেহেতু আজ বিশ্ব পরিবেশ দিবস তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সবুজায়নের লক্ষ্যে রক্তদাতাদের হাতে আম, লেবু, তেঁতুল, মেহগিনি ইত্যাদি গাছের চারা তুলে দেওয়া হয় সেবাঞ্জলির পক্ষ থেকে। মহকুমা শাসক, বিডিও এবং সেবাঞ্জলির কিশোর-কিশোরীরাও পথ চলতি মানুষদের পরিবেশ বিষয়ক সচেতন করে তাদের হাতে তুলে দেন ফলের চারাগাছ। এই শিবিরেই দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় পাঠ্যপুস্তক প্রদান করা হয় সেবাঞ্জলির তরফে। কিশোরীদের স্কুল ছুট, বাল্য বিবাহের কুফল, নাবালিকা বিয়ে প্রতিরোধের গুরুত্বপূর্ণ পদ্ধতি প্রভৃতি সম্পর্কে সচেতন করার পাশাপাশি শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদান করার জন্য শিক্ষণীয় উপকরণ প্রদান করা হয়েছে। 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।