এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রক্তদান শিবির

Published on: June 18, 2021 । 4:44 PM

কুণাল সিংহরায় 👆‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বছর ভর রাজনৈতিক দলগুলি ছাড়াও বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। ফলে, রক্তের চাহিদা ও জোগানের মোটামুটি সামঞ্জস্য থাকে। কিন্তু গত বৎসর থেকে করোনা পরিস্থিতিতে সেই চাহিদা তীব্র হয়েছে। বর্তমানেও সেই চাহিদা বেড়েছে। তাই পৌরসভার পর এবার রক্তদান কর্মসূচিতে এগিয়ে এলো বিদ্যাসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আজ ১৮ জুন তৃতীয় বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হল। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল, ঘাটাল ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মনোজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা। আজকের রক্তদান শিবিরটি মূলত ঘাটাল ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মনোজিৎ বিশ্বাসের উদ্যোগেই অনুষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। মনোজিৎবাবু জানান, চারজন মহিলা সহ মোট ৫০ জন এই শিবিরে রক্তদান করেন। ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক আজকের শিবির থেকে রক্ত সংগ্রহ করেছে। 

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ