এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের মহিষঘাটাতে ব্রিজ সংযোগকারী রাস্তা বসে গিয়ে বিচ্ছিন্ন দুধকোমরা গ্রামপঞ্চায়েত

Published on: August 26, 2020 । 9:42 AM

অনিরুদ্ধ আলাম(শিক্ষক): সাত সকালেই ব্রিজের একাংশ ভেঙে  হল যাতায়াত।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্নগ্রামে।  ঘটনা দাসপুর-২ ব্লকের খেপুত গ্রাম পঞ্চায়েত এলাকার মহিষঘাটা গ্রামের। আজ ২৬ আগস্ট সকালে গ্রামের মধ্যে পলাশপাই খালের উপর থাকা মহিষঘাটা ব্রিজে ওঠার মূল অংশ ধসে বন্ধ যাতায়াত। এর জেরে দাসপুর ঘাটাল এলাকার মানুষের হাইরোড এড়িয়ে কোলাঘাট যাবার পথ বন্ধ। দাসপুর থেকে কার্যত বিচ্ছিন্ন দাসপুর-২ ব্লকের দুধকোমরাগ্রাম পঞ্চায়েত। সমস্যায় হাজার হাজার কৃষক। ব্যাপক ক্ষতির মুখে দাসপুর-২ ব্লকের ফুল ব্যবসায়ীরাও। কোলাঘাটের ফুলের বাজারে এই এলাকার ফুল চাষিরা সহজেই এই ব্রিজ দিয়ে নিজেদের চাষের ফুল নিয়ে পৌঁছে যেতেন। যদিও স্থানীয় নৌকা মালিক টাকার বিনিময়ে নৌকা পারাপার চালু করেছেন। স্থানীয়রা চাইছেন দ্রুত ব্রিজ মেরামত করে যাতায়াত স্বাভাবিক হোক আর সে কাজ শেষ না হওয়া পর্যন্ত সরকারি খেয়া দিক প্রশাসন। দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু বলেন, ঘটনাটি শুনেছি। ওখানে নৌকার ব্যবস্থা করা হচ্ছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক