এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বেসরকারি বাসের দাদাগিরির জবাব দিলেন ক্ষুব্ধ যাত্রীরা

Published on: March 16, 2026 । 8:28 AM

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: সরকারি বাস কেন বেসরকারি বাসের সময়ে চলবে— এই অভিযোগ তুলেই খেতুয়া-শ্যামবাজার রুটের একটি বেসরকারি বাসের কর্মী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ক্ষীরপাই ডিপোর করুণাময়ীগামী বাসের লুকিং গ্লাস ভেঙে দেন। আজ সোমবার সকালে এই ঘটনায় ক্ষুব্ধ সরকারি বাসের যাত্রীরা ওই বেসরকারি বাসের কর্মীকে পাকড়াও করে সরকারি বাসে তুলে নিয়েই করুণাময়ীর উদ্দেশে রওনা দেন। পরে পথে পুলিশের মধ্যস্থতায় যাত্রীরা তাঁকে ছেড়ে দেন।
যাত্রীদের অভিযোগ, বেসরকারি বাসের মালিক ও কর্মীদের গাজোয়ারি এবং দাদাগিরির কারণেই ঘাটাল মহকুমার ওপর দিয়ে সরকারি বাস চলাচল করতে চাইছে না। তাই এদিন তাঁরা মেজাজ হারিয়ে বেসরকারি বাসের কর্মীকে উচিত শিক্ষা দিতেই ওই পদক্ষেপ করেন। এই প্রসঙ্গে ক্ষীরপাই ডিপোর ইনচার্জ সৌমেন দাস বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে, বাস মালিক সংগঠনের নেতা প্রভাত পান জানান, তিনিও খবরটি পেয়েছেন। তবে বিস্তারিত খোঁজ না নিয়ে কোনও মন্তব্য করবেন না।


তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।