এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাসকে বাঁচাতে গিয়ে দুটি লরিতে ধাক্কা, ঘাটাল পাঁশকুড়া সড়কে দুর্ঘটনা 

Published on: January 15, 2024 । 9:48 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল-পাঁশকুড়া সড়কের(Ghatal Panskura road) জগন্নাথপুর বাসস্টপে। পেছন থেকে ধাক্কা সিমেন্ট বোঝাই লরির ওপর লরিকে, আহত হল চালক।
ঘটনাস্থলে হাজির দাসপুর থানার পুলিশ(Daspur police)। জানা যাচ্ছে, আজ সোমবার সকাল আটটা নাগাদ পাঁশকুড়াগামী একটি যাত্রীবাহী বাস(Passenger bus) যাত্রী তোলার জন্য জগন্নাথপুর বাসস্টপে দাঁড়িয়ে থাকে। সেই সময় পিছন দিক থেকে আনন্দপুর হলদিয়া বাসটি ওভারটেক করতে যাওয়ার সময় সামনের দিকে একটি লরি এসে যায়। লরিটি বাসটিকে বাঁচানোর জন্য ব্রেক মারে। লরির ঠিক পেছনে ছিল অপর একটি লরি, নিয়ন্ত্রণ হারিয়ে ওই পেছনের লরিটি সামনের লরিকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার সাথে সাথে লরির সামনের অংশ এক্কেবারে দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় চালক। স্থানীয়রাই উদ্ধার করে তাকে চিকিৎসার(Treatment) জন্য পাঠায়। এদিকে জনতার রোষের মুখে পড়ে সামনে থাকা লরির চালকটি, বেশ কিছুটা দূরে গিয়ে ওই বাসটিকে আটক করে এবং সামনের দিকের কাঁচ ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দাসপুর থানার পুলিশ(Police)। তবে জানা যাচ্ছে ঘন কুয়াশার কারণ সেই সঙ্গে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা(accident)।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।