এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে একসাথে তিনজনের লালারসে করোনার সংক্রমণ

Published on: May 21, 2020 । 3:57 PM

দাসপুরে আবারও করোনার থাবা,আক্রান্ত একই পরিবার ও পাড়ার মিলে তিন। আজ বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দপ্তর তরফে ওই তিন আক্রান্তের সাথে তাদের সংযোগে থাকা অপর এক জনকেও মেচগ্রামের করোনা হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানা যাচ্ছে দাসপুরের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের কামালডিহি গ্রামের বাসিন্দা আক্রান্তরা। সম্প্রতি তারা ভিন রাজ্য থেকে দাসপুরের গ্রামের বাড়িতে ফিরেছিলেন। নিয়ম অনুযায়ী ভিন রাজ্য বা জেলা থেকে এলে তাদের করোনা টেস্ট করাতে হচ্ছে। সেই টেস্টের রিপোর্টেই ওই গ্রামের তিনজনের লালারসের পরীক্ষায় করোনা ধরা পড়েছে। পুলিশ প্রশাসনের তরফে আক্রান্তদের গ্রাম সিল করা হয়েছে। স্যানিটাইজ করা হয়েছে এলাকা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক