এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা আক্রান্ত অ্যাম্বুল্যান্স চালকের ডায়েরি

Published on: April 24, 2020 । 9:10 PM

নিউজ ডেক্স: ঘাটাল শহরে সম্প্রতি এক অ্যাম্বুল্যান্স চালক করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। তিনি ২০ এপ্রিল শারীরিক সমস্যা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে ওইদিন তাঁকে মেদিনীপুর করোনা হাসপাতালে ভরতি করা হয়। ২৩ এপ্রিল জানা যায় তিনি করোনাতে সংক্রমিত। ওই যুবক বেসরকারি সংস্থার অ্যাম্বুল্যান্স চালাতেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লকডাউন হওয়ার আগে তিনি ওই অ্যাম্বুল্যান্সে করে রোগী ছাড়াও বিভিন্ন পেশার মানুষকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে গিয়েছেন। তারই বিগত এক মাসের ডায়েরি  দেওয়া হল।
•মার্চ: দাসপুর এলাকা থেকে ১০ জন পরিযায়ী শ্রমিক নিয়ে বীরভূমের রামপুর হাট।
•এপ্রিল: খালি গাড়ি নিয়ে বিহারের পাটনা। সেখান থেকে কয়েক জনকে নিয়ে দাসপুরের কোনও একটি এলাকায়।
•এপ্রিল: দাসপুর এলাকা থেকে রোগী নিয়ে কলকাতার পিয়ারলেস হাসপাতাল।
•এপ্রিল: খালি গাড়ি নিয়ে ভিন রাজ্যে। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে করে ৮-১০ জনকে নিয়ে দাসপুর এলাকায় আনা হয়।
•২০ এপ্রিল: ঘাটাল মহকুমা হাসপাতালে নানান উপসর্গ নিয়ে ভর্তি।
•২০ এপ্রিল: ওই দিনই মেদিনীপুর করোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
•২৩ এপ্রিল: করোনা সংক্রমণের বিষয়টি জানাজানি হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক