এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের খুনে গ্রেপ্তার আরও ১

Published on: February 25, 2020 । 8:30 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুরের খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হল। আজ ২৫ ফেব্রুয়ারি এই জেলার বাইরে থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশসূত্রে জানা গিয়েছে। ধৃতের নাম শেখ রাজু।  রাজু পেশায় রাজমিস্ত্রি। দাসপুর থানার ভগবতীপুর এলাকায় থাকত। তাকেই খুন করার জন্য ভাড়া করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, মৃতদেহ উদ্ধারের দিনেই খুন হয়ে যাওয়া যুবক সঞ্জয় বরের (২৫) বন্ধু অনুপম পালকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ২৩ ফেব্রুয়ারি সকালে দাসপুর থানার রানীচক এলাকার ভগবতীপুরে একটি ধান জমি থেকে সঞ্জয় বর (২৫) নামে এক যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। দাসপুর থানার পুলিশ অতি তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হয় সঞ্জয়ের বন্ধু অনুপম পাল। তদন্তে পুলিশ জানতে পারে সঞ্জয় ভিন্ রাজ্যে সোনার কাজ করতেন। বর্তমানে এখন সোনার কাজ ছেড়ে শেয়ার বাজারের কাছে যুক্ত হয়েছিলেন। সেখানে বন্ধু অনুপম পাল পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করে ফেরত পায়নি। সেই থেকে তিক্ততার শুরু। টাকা ফেরত না পেয়ে তীব্র ক্ষোভ শুরু হয় অনুপমের মধ্যে। তাই শেখ রাজু নামে মুর্শিদাবাদের ঠিকা শ্রমিকের সঙ্গে যোগসাজশ করে সঞ্জয়কে খুনের পরিকল্পনা করে অনুপম। ভগবতীপুরের মাঠে সঞ্জয়কে মদ খেতে ডাকে অনুপম, সঙ্গে ছিল শেখ রাজু। মদ খাইয়েই সঞ্জয়কে গলা কেটে খুন করা হয় বলে জানা গেছে। ওইদিন ভোর থেকেই শেখ রাজু এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। পুলিশ বিশেষ সূত্র ধরে আজ দুপুরে তাকে জেলার বাইরে থেকে গ্রেপ্তার করে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক