এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের দু’জায়গায় পুলিশি সহায়তা কেন্দ্র হচ্ছে

Published on: February 26, 2020 । 6:15 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুর থানায় না এসে এবার থেকে  নাড়াজোলের দানিকোলা এবং কুলটিকুরি থেকেই পুলিশকে লিখিত অভিযোগ করা যাবে। দাসপুর থানার ওসি সুদীপ ঘোষালের উদ্যোগে  মার্চ মাস থেকে দাসপুর থানার  ওই দুটি জায়গায় পুলিশি সহায়তা কেন্দ্র হচ্ছে। প্রত্যেক সপ্তাহে একদিন করে  ওই পুলিশি সহায়তা কেন্দ্রে দাসপুর থানা থেকে এস.আই বা এ.এস.আই’রা যাবেন। তাঁরা ওই এলাকার মানুষের অভিযোগের কথা শুনবেন প্রয়োজন হলে ডায়েরিও নেওয়া হবে।  দাসপুর থানা সূত্রে জানা গিয়েছে,  প্রতি রবিবার কুলটিকুরিতে  এবং প্রতি বুধবার দানিকোলাতে বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত  সাপ্তাহিক পুলিশি সহায়তা কেন্দ্রটি খোলা থাকবে।  দাসপুর থানা জেলার মধ্যে সবচাইতে বড় থানা। এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব কমবেশি ৮০ কিলোমিটার। দুটি ব্লকের ২৪টি গ্রামপঞ্চায়েত রয়েছে এই থানার অধীন। অথচ এই থানার মধ্যে কোনও  ফাঁড়ি নেই। কিছু দিন আগে দাসপুর থানাকে ভাগ করে ব্লক অনুযায়ী একটি করে থানা হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন না পাওয়ার জন্য তা বাস্তবায়িত হয়নি। সেজন্য ওই পুলিশি সহায়তা কেন্দ্রগুলির জন্য দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল বিশেষ উদ্যোগ নেন। সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক