এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত ৬

Published on: July 13, 2024 । 1:02 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দুমাসের বিবাহিত জীবন(marriage life) বদলে গেল কয়েক মুহুর্তে। সঙ্গে গেল আরও অনেকে মৃত মোট ৬। শুধুই কান্নার রোল ক্ষীরপাই(khirpai) কাশীগঞ্জের বাগ পরিবারে। শুক্রবার গভীর রাতে ৬ জনের মৃত্যু সংবাদ আসার পর থেকেই থমথমে পরিবেশ গোটা কাশীগঞ্জে।

ঘাটাল মেদিনীপুর সড়কে ভয়াবহ এবং মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স(ambulance)। অ্যাম্বুলেন্সে থাকা ৮ জনের মধ্যে জীবিত কেবলমাত্র রোগী ও অ্যাম্বুলেন্সের চালক। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে(Ghatal-medinipur road) কেশপুর(Keshpur) থানার পঞ্চমী বড়ো পুকুরের কাছে। জানা যাচ্ছে শুক্রবার রাত প্রায় ১২টা নাগাদ ঘাটাল হাসপাতাল থেকে এক রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল মেদিনীপুর মেডিকেল কলেজে। ওই মহিলা ক্ষীরপাইয়ের কাশিগঞ্জ গ্রামের নারায়ণ বাগের পরিবারের। পেটের যন্ত্রণা নিয়ে তাকে ঘাটাল হাসপাতালে(ghatal hospital) ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুরে স্থানান্তরিত করা হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে(medinipur medical college) নিয়ে যাবার পথে রাত প্রায় ১২টা নাগাদ  কেশপুর থানার পঞ্চমীর বড়পুকুর এর কাছে অ্যাম্বুলেন্সটির দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে দ্রুত গতিতে থাকা অ্যাম্বুলেন্স এর সাথে মেদিনীপুরের দিক থেকে আসা এক লরির সাথে মুখোমুখি ধাক্কা মর্মান্তিক পরিনতি। ঘটনাস্থলেই মৃত্যু(death) ৩ মহিলা সহ ৪ জনের। পরে মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত্যু আরও ২ জনের। জানা যাচ্ছে অ্যাম্বুলেন্স থাকা ৮ জনের মধ্যে অ্যাম্বুলেন্স এর চালক এবং রোগী শুধুমাত্র জীবিত।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।