এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শখের কাকাতুয়া ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল যুবকের

Published on: January 9, 2025 । 9:56 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: শখ করে কলকাতা থেকে একটি কাকাতুয়া কিনেছিলেন। চন্দ্রকোণা থানার জাড়ার বছর আটত্রিশের শ্রীরাম রুইদাস বেশ কয়েক বছর ধরে পাখিটিকে অতি যত্নে পালনও করেছেন। কিন্তু হঠাৎ করে আজ ৯ জানুয়ারি সকালে খাঁচা থেকে পাখিটি কোনোভাবে উড়ে পালিয়ে যায়। শখের পাখির পিছনে ছুটতে থাকেন পাখির মালিক।

পাখিটি হঠাৎ ঝুপ করে একটি বড় পুকুরের জলে পড়ে যায়। পাখির মায়া ছাড়তে না পেরে জলে ঝাঁপ দেন শ্রীরামবাবুও।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অনেকক্ষণ ধরে সাঁতার কেটে পাখিটির খোঁজ করেন তিনি। কিন্তু পাওয়া যায়নি। বেশ অনেকটা সময় জল সাঁতার কাটার ফলে আর দম রাখতে পারেননি তিনিও। জলে তলিয়ে যান শ্রীরামবাবু। ঘটনার পর থেকেই জল তোলপাড় করে খোঁজ চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিডিও। NDRF টিম নামিয়ে খোঁজ চালানো হয়। কিন্তু খোঁজ মেলেনি। অবশেষে গ্ৰামবাসীরা জাল ফেলে খোঁজ চালান এবং সন্ধ্যে নাগাদ পুকুর থেকে উদ্ধার হয় দেহ। তবে সেই কাকাতুয়ার খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন গ্ৰামবাসীরা।

 

শ্রীরামবাবুর বাড়িতে তিন মেয়ে সহ স্ত্রী রয়েছেন। স্বামীকে হারিয়ে তিন মেয়েকে নিয়ে এখন দিশেহারা অবস্থা।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।