এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে শিলাবতী নদীর তীরে সমস্ত অবৈধ বাড়ি ভাঙার নোটিশ: পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি বাসিন্দাদের

Published on: February 20, 2020 । 8:48 PM

রবীন্দ্র কর্মকার: ঘাটালে সুড়ঙ্গকাণ্ডের পর  নদীবাঁধের পাড়ের অবৈধ বাড়ি ভাঙার নোটিশ জারি করেছে প্রশাসন। সেই নোটিশের ভিত্তিতে আজ ২০ ফেব্রুয়ারি বস্তি উন্নয়ন কমিটির পক্ষ থেকে নদীবাঁধ সংলগ্ন বাসিন্দারা উচ্ছেদ করার আগে  পুনর্বাসনের দাবিতে  ঘাটাল মহকুমা সেচদপ্তরে স্মারকলিপি দেন।  প্রসঙ্গত, ঘাটালে নদীবাঁধের নীচে অবৈধ সুড়ঙ্গকাণ্ডের পর শিলাবতী নদীবাঁধের ধারের সমস্ত অবৈধ বাড়ি ভাঙার নোটিশ জারি করতে শুরু করেছে সেচদপ্তর। সম্প্রতি ঘাটালের নদীবাঁধের ওপর আশীর্বাদ রেষ্টুরেন্টের অবৈধ নির্মাণকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা মহকুমা। এমনভাবে বাঁধের ভেতর সুড়ঙ্গ করে অবৈধ নির্মাণ হয়েছিল, যার জন্য বর্ষার সময় বাঁধের ওই জায়গা দুর্বল হয়ে বর্ষায় ভেঙে যেতে পারত। প্লাবিত হতে পারত মহকুমার বিস্তীর্ণ এলাকা। ১২ ফেব্রুয়ারি মহকুমা শাসক ও সেচ দপ্তরের আধিকারিকরা নির্মাণস্থল পরিদর্শন করে ওই অবৈধ নির্মাণটি ভেঙে দেন। সেই সঙ্গে বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে যারা বাঁধের ক্ষতি করে নির্মাণ করেছেন তাদেরও নোটিশ ধরানোর প্রক্রিয়া শুরু হয়। সেই মতো সেচ দপ্তর নদীবাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের নোটিশ ধরাতে শুরু করেছে। নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তাই  বাড়ি ছাড়া হবার ভয়ে আজ সেচ দপ্তরে জমায়েত হয়ে পুনর্বাসনের দাবি তোলেন তাঁরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক