এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাল কংগ্রেস

Published on: June 16, 2020 । 10:45 PM

অরুণাভ বেরা: এক থেকে সাত নম্বর ওয়ার্ড পর্যন্ত সার্কিট বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাল জাতীয় কংগ্রেস। আজ ১৬ জুন ঘাটাল পুরসভায় কংগ্রেস ডেপুটেশন দেয়। এই দাবিতে সরব হয় দল। এছাড়াও পুরসভায় স্থায়ী ও অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবি জানায় তারা। কোয়ারেন্টিন সেন্টারগুলিতে সুষম খাদ্য দেওয়া, নিয়মিত স্যানিটাইজ করা, ঘাটাল শহরের বিভিন্ন এলাকা স্যানিটাইজ করা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের নাম নথিভুক্ত করা সহ পনেরো দফা দাবি জানায় তারা। পুরসভার প্রশাসক বিভাস ঘোষের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়। ছিলেন কংগ্রেস নেতৃত্ব কৌশিক গোস্বামী, কোনি আনসারি,  সুপ্রিয় বেরা, বিভূতিভূষণ মহাপাত্র, দেবপ্রসাদ চৌধুরি সহ অন্যান্যরা। কৌশিকবাবু বলেন, দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজনে ঘাটাল পৌরসভাকে অচল করে দেওয়া হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও