এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা আক্রান্ত হয়েও বেপরোয়া ঘাটাল, কি ভাবছে সমাজের বিভিন্ন স্তর

Published on: April 28, 2020 । 2:19 PM

শুভম চক্রবর্তী:দেশজুড়ে করোনা প্রভাব বিস্তার করলেও ঘাটাল মহকুমা নিজেকে সামলে রেখেছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু সম্প্রতি সেই প্রাচীরেও ফাট ধরেছে। প্রথমে দাসপুরের এক যুবক এবং তার পরিবারের সদস্য তারপর খোদ ঘাটাল পৌরসভার মধ্যেই দেখা মেলে করোনা আক্রান্ত ব্যক্তির। পুলিশ, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের আপ্রাণ চেষ্টায় যেভাবে আটকে ছিল করনার গ্রাস তা নিমেষে থাবা বসালো কিছু মানুষের অবহেলায়।
এই ঘটনার পর পৌরএলাকা স্বাভাবিকভাবেই আশা করেছিল এক থমথমে,সজাগ পরিবেশের । কিন্তু বাস্তবিক তেমন কোনোও প্রভাব পড়ল না শহরে। পুলিশের কড়া নজরদারিতে রাস্তাঘাটে কিছুটা বাইকের আওয়াজ কম হলেও বাজারে ঠেকায় কে?
কি ভাবছেন ঘাটালবাসি তা জানতে আমরা পৌঁছেছিলাম সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে গাড়িচালক কৃষক শিক্ষক গৃহশিক্ষক এমনকি ছাত্রছাত্রীদের।শ্রমজীবী মানুষেরা আধপেটা খেয়ে হলেও নিজেদের স্বার্থে ও পুরো সমাজের স্বার্থে মেনে নিয়েছেন লকডাউন এমনই বক্তব্য সকলের। তা সত্ত্বেও পুলিশের নজর এড়িয়ে শহরের বিভিন্ন অলিতে-গলিতে চলছে তাস সহযোগে দেদার আড্ডা, কোথাও কোথাও সুরা আসরও বসছে নিয়মিত।
কিছু সচেতন মানুষ এর প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকারও হয়েছেন। অবস্থা এমন কেন ঘাটালবাসি নাম লিখিয়েছে হেমলক সোসাইটি তে।
কেনইবা এমন হচ্ছে? ঘাটাল কি নিজেকে ভারতের বাইরের কোন দ্বীপ মনে করে?সমাধান কি আদৌ আছে কোনোও?

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক