এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ফেসবুকে দিলীপ ঘোষকে নিয়ে কুরুচিকর পোস্ট, তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ

Published on: July 13, 2020 । 5:23 PM

সুজাতা দাস:বিজেপির রাজ্য সভাপতি এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষের নিযে কুরুচিকর মন্তব্য ফেসবুকে পোস্ট করায় দুই যুবকের বিরুদ্ধে লিখিতভাবে চন্দ্রকোণা রোড থানায় অভিযোগ করল বিজেপি। সোমবার ১৩ জুলাই সকালে চন্দ্রকোণা রোডের পুলিশ স্টেশনে লিখিতভাবে অভিযোগ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক রাজীব কুণ্ডু ও গড়বেতা তিন নম্বর ব্লকের বিজেপি নেতৃত্ব। রাজীববাবু বলেন, রবিবার ১২ জুলাই তৃণমূলের কর্মীরা আমাদের দলের রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষের নামে ফেসবুকে কুরুচিকর মন্তব্য পোস্ট করে। এ ধরনের নোংরা রাজনীতির ধিক্কার জানিয়ে পুলিশের কাছে লিখিত ভাবে আক্রম রেজা ও অভীক পাল নামে দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে এবিষয়ে গড়বেতার-৩ ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি রাজীব ঘোষ বলেন, তৃণমূলে শিক্ষিত কোনও কর্মী এই ধরনের কাজ করতে পারেনা, যদি কেউ এধরনের কুরুচিপূর্ণ কাজ করে, দল তদন্ত করে অবশ্যই দলীয় ভাবে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক