এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খড়ারে আগুন, ভস্মীভূত ৩টি দোকান, মৃত ২টি গরু

Published on: March 15, 2020 । 11:07 PM

মনসারাম কর: গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে ভস্মীভূত হল কয়েকটি দোকান, ভয়ঙ্কর আগুনের তাণ্ডবে কার্যত শ্মশান হয়ে গেছে খড়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বনবুড়ি তলার কয়েকটি দোকান। দোকান সংলগ্ন গোয়াল ঘরে থাকা দুটি গরুও পুড়ে মারা গিয়েছে। ছাই হয়ে গিয়েছে কয়েক লক্ষ টাকার সম্পদ। দোকান মালিক ও স্থানীয়রা জানালেন, ১৫ মার্চ রবিবার রাত ৯ টার সময় গ্যাস সিলিণ্ডার ও ওভেন থেকেই দোকানে আগুন লাগার সূত্রপাত। শুরুতে নেভানোর চেষ্টা করেও ব্যার্থ হয়েছে তারা। তারপরেই একটার পর একটা দোকানকে গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা। শেষ মেষ ঘাটাল থেকে দমকল বাহিনী এসে সেই আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণেপুড়ে ছাই সবকিছু।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক