এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের রাস্তার উপর রাশি-রাশি মাছ, কুড়াতে ভিড়

Published on: November 21, 2020 । 7:52 AM

সন্তু মাজি:সাত সকালেই দাসপুর-মেদিনীপুর রাস্তার উপর রাশি রাশি মাছ পড়ে থাকতে দেখা গেলে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পড়ে থাকা মাছগুলি বেশিক্ষণ রাস্তার উপর থাকেনি।মাছ দেখেই স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষ তা কুড়িয়ে নিয়ে বাড়ি চলে গেলেন বলে জানা যায়। আজ ২১ নভেম্বর সাত সকালেই এই ধরনে ঘটনাটি ঘটেছে দাসপুর-মেদিনীপর রাস্তার রামগড়ের কাছে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই দেখা যায় রাস্তার উপর বেশ কয়েক কেজি পুঁটি মাছ পড়ে রয়েছে। মাছের দাবিদারও কেউ নেই। তাই মাছগুলিকে টাটকা দেখতে পেয়ে যে যেভাবে পেরেছেন কুড়িয়ে নিয়ে বাড়ি চলে এসেছেন। অনুমান করা হচ্ছে, কোনও মালবাহী গাড়ি মাছ নিয়ে যাচ্ছিল। সেগুলি কোনওভাবে গাড়ি থেকে পড়ে যায়। গাড়ির চালক বা খালাসি তা খেয়াল করেননি। সেজন্যই রাস্তার উপরেই মাছগুলি পড়ে রয়ে গিয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক