এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সরকারের দেওয়া ‘হতশ্রী’ পোশাক নিয়ে অভিভাবকদের বিক্ষোভ

Published on: December 11, 2025 । 7:22 PM

বিপ্লব সরকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণা থানা কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন স্কুল ড্রেস বিতরণকে কেন্দ্র করে চরম অনিয়ম দেখা দেওয়ায় অভিভাবক ও অভিভাবিকারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পোশাকের সাইজ নিয়ে মারাত্মক গরমিলের অভিযোগ তুলে তাঁরা বৃহস্পতিবার স্কুল খো স্কুল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখান। অভিভাবকদের প্রধান অভিযোগ হলো—ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করে দেওয়া নতুন স্কুল ড্রেসগুলির মাপ বা সাইজ একেবারেই সঠিক নয়। কারও ড্রেস অতিরিক্ত ছোট হয়েছে, আবার কারওটি অতিরিক্ত বড়, যার ফলে সেগুলি পরা বা ব্যবহার করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপক আকারের সমস্যার কারণেই অভিভাবকরা অভিযোগ তুলেছেন যে স্কুল ড্রেস তৈরির ক্ষেত্রে গুরুতর দুর্নীতি হয়েছে। তাঁদের দাবি, সঠিক মাপ না নিয়ে দায়িত্বজ্ঞানহীনভাবে এলোমেলো ড্রেস বানিয়ে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে।এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়া অভিভাবকরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক, রাকিব উদ্দিন আহমেদ খান, জানিয়েছেন যে তাঁরা বিষয়টি জানতে পেরেছেন এবং এটি খতিয়ে দেখা হচ্ছে। তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।

বিপ্লব সরকার

সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’, আমার কাছে সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি আমার গভীরতম নেশা। ব্যক্তিগত ও কর্মজীবনের সমস্ত ব্যস্ততার ফাঁকে যখনই সময় পাই, তখনই আমি সমাজের নানান সমস্যা, জনজীবনের গুরুত্বপূর্ণ দিক এবং অব্যক্ত কথাগুলি তুলে ধরার তাগিদে বেরিয়ে পড়ি। মো: 90467 68118/9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।