এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে প্যাটিসে পোকা কিলবিল, অভিযোগ হল প্রশাসনে

Published on: February 28, 2020 । 7:44 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটালের একটি অভিজাত খাবারের দোকান থেকে ২৭ ফেব্রুয়ারি রাতে ঘাটাল শহরের নিউমার্কেটের এক রুটি বেকারিতে প্যাটিস কিনতে গিয়েছিলেন এক গৃহবধূ। বাড়িতে গিয়ে প্যাটিস ভেঙে খেতে গিয়ে দেখা যায় তাতে ৪০-৫০টি পোকা কিলবিল করছে। দেখেই তাজ্জব সেই গৃহবধূ। ওই গৃহবধূর পারিবারিক বন্ধু তথা ঘাটাল আদালতের এক বিচারকের পিএ দীপক ঘোযকে বিষয়টি জানান। দীপকবাবু বলেন, আমি আজ ২৮ ফেব্রুয়ারি বিষয়টি যাচাই করার জন্য আমিও কয়েকটি প্যাটিস কিনি। আমার সঙ্গে ঘাটাল আদালতের  আইনজীবী তপন ভট্টাচার্য সহ কয়েক জন ছিলেন প্যাটিস কেনার সময়। দোকানেই একটি প্যাটিস    ভেঙে দেখি সত্যিই কিলবিল করছে বহু পোকা।  সঙ্গে সঙ্গে বিষয়টি ঘাটাল মহকুমা ফুড সেফটি অফিসারকে জানানো হয়। ফুড সেফটি অফিসার অরুণাভ দে বলেন, আমরা অভিযোগ পেয়ে ’রায় বেকারি’ নামে ওই দোকান থেকে খাবারের কিছু নমুনা সংগ্রহ করেছি। বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দোকানদার  ঘটনাটি স্বীকার করেছেন। তিনি বলেন, আমরা ওই মাল তৈরি করি না। কাঁথি থেকে কিনে এনে বিক্রি করছিলাম। আগামী দিনে ওই ধরনের খাবার আর দোকানে রাখব না।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক