এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পুরসভাকে কোটি টাকার জমি দান করলেন এক ব্যবসায়ী

Published on: March 13, 2020 । 8:32 PM

রবীন্দ্র কর্মকার: ঘাটাল শহরে প্রায় এক কোটি টাকা মূল্যের জমি পুরসভাকে দান করে দিলেন ঘাটালের এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম শঙ্কর চৌধুরী। শঙ্করবাবুর বাড়ি ঘাটাল শহরের কোন্নগরে। ঘাটাল স্টেট ব্যাঙ্কের সামনে কোটি টাকা মূল্যের ১০ শতক ওই জমিটি তিনি আজ ১৩ মার্চ ঘাটাল পুরসভার অনুকূলে দানপত্র রেজিস্ট্রি করে দিলেন। ঘাটাল শহরের কেন্দ্রস্থলে মূল্যবান ওই জায়গাটি পেয়ে খুবই খুশি ঘাটাল পুরসভা। পুরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ বলেন, এর ফলে আমাদের খুবই সুবিধে হবে। পুরসভা পক্ষ থেকে ওই জায়গার উপর একটি আধুনিক শৌচাগার, বিশ্রামাগার, স্নানাগার ও গ্যারেজ বানানোর পরিকল্পনা নেওয়া হবে।
শঙ্কর চৌধুরীর ওই জায়গা দানের পেছনে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই এবং ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজির অবদান রয়েছে বলে জানান ঘাটাল পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তথা আইনজীবী দয়াময় চক্রবর্তী। পুরসভা সূত্রে জানানো হয়েছে, পুরভোট কাটলেই ওই জায়গার উপর সৌন্দর্যায়ণ ও নির্মাণের কাজ শুরু করা হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক