এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের বিধায়কের সাহায্য মেলেনি,তবুও দুবেলা খাবার জুটছে ওদের

Published on: June 11, 2020 । 3:58 PM

১৪ তম দিনে পদার্পন করেছে সরকারি কোয়ারেনটাইন সেন্টারে থাকা ভিনরাজ্য ফেরত গ্রামবাসীদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার মহান কাজ। আর্থিক সাহায্য তো দূর পাশে থাকার আশ্বাসটুকুও মেলেনি রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের থেকে,আক্ষেপ রাজনগর ইয়ং স্পোর্টিং ক্লাবের বর্ষীয়ান সদস্য তথা ক্লাবের কার্যকরী সভাপতি রাজকুমার আলুর।

এলাকার বিশিষ্ট সমাজসেবী,শিক্ষক এবং ক্লাবের বর্তমান সম্পাদক জগন্নাথ মণ্ডলও ক্ষুব্ধ ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই সহ তাঁর অনুগতদের ব্যবহারে। যদিও দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিকের আশ্বাসবাণী তিনি পেয়েছেন,আপাতত চিঁড়ে তাতে ভিজছে না তা বৃহস্পতিবারে ক্লাব সদস্যদের রান্নার হেঁসেলে স্পষ্ট।

উল্লেখ্য লকডাউনের মাঝে দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকাজুড়ে ভিন রাজ্য ফেরত মানুষের ঢল নামলে এলাকার বিভিন্ন সরকারি বিদ্যালয়ে তাঁদের কোয়ারেনটাইনে রাখে প্রশাসন। অভিযোগ সেন্টারগুলিতে খাদ্যের যোগান ছিল অনিশ্চিত।

এগিয়ে আসে এলাকার কয়েকটি ক্লাব। রাজনগর ইয়ং স্পোর্টিং ক্লাবের সদস্যরা একেবারে প্রথম দিন থেকে দুবেলা নিয়ম করে এলাকার কয়েকটি কোয়ারেনটাইন সেন্টারে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে।

তাঁদের আক্ষেপ আর্থিক সাহায্য দূর স্থানীয় পঞ্চায়েত বা প্রধানও একটিবার পাশে এসে দাঁড়িয়ে তাঁদের উদ্বুদ্ধ করেননি। নিয়মিত এত মানুষের দুবেলা খাবার জোগাড়ে অর্থাভাব হলে ক্লাবের সম্পাদক জগন্নাথ মণ্ডল বিধায়ক শঙ্কর দোলইয়ের কাছে হাত পাতলেও ফল মেলেনি। আজ ১৪ তম দিনে ক্লাবের ঘরে রান্নার সাথে সে আক্ষেপই ধোঁয়ার সাথে বেরিয়ে এল। ব্যুরো রিপোর্ট আমি… স্থানীয় সংবাদ ঘাটাল।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।