এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মারণ ভাইরাসের মোকাবিলায় দুর্গতদের পাশে আবার ঘাটালের মহকুমাশাসক

Published on: May 14, 2020 । 9:02 PM

সুইটি রায়: করোনা পরিস্থিতিতে আবার ঘাটাল মহকুমার মহকুমাশাসক অসীম পালের মানবিক মুখ দেখল মহকুমাবাসী ।দেশজুড়ে বেড়েই চলেছে করোনার দাপট। আর এই মারণ ভাইরাসের প্রকোপ কমাতে বেড়ে চলেছে লকডাউনও। তাই গৃহবন্দী গোটা দেশবাসী। সমস্যায় পড়ছেন সকলেই তবে খেটে খাওয়া প্রান্তিক মানুষগুলো আরোই অসহায়। কারণ প্রতিদিনকার ভাতের সংস্থানের জন্য তাদের বাড়ির বাইরে বেরোতেই হয় আর নাহলে পেট ভরাতে হয় জল খেয়ে। তাই গৃহবন্দী থেকে তাদের সংকট বেড়েই চলেছে। ঘাটালের মহকুমাশাসক অসীম পাল সর্বদাই মহকুমার এই সমস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাঁর মানবিক রূপের পরিচয় দিয়েছেন। আজ ১৪ মে ঘাটালবাসী আবার অভিভূত হল তাঁর মানবিক রূপে। আজ মহকুমার জলসরা,রাধানগর,আলুই ও দন্দীপুর এর মোট ৩৫০ টি আদিবাসী পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন তিনি। সঙ্গে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল ও তাঁর নেতৃত্বে একটি বিশেষ টিম। এক একটি প্যাকেটে ছিল সরষের তেল,লবণ, আটা, মুসুর ডাল, আলু, সোয়াবিন আর পেঁয়াজ। প্রসঙ্গত উল্লেখ্য এপ্রিল মাসের প্রথম থেকে পর্যায়ক্রমিকভাবে এই ত্রাণ বিলি শুরু হয়েছিল এটি তার তৃতীয় দফা। প্রথম দফায় ১১০০ টি ও দ্বিতীয় দফায় ১৪০০ টি উপজাতি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং এই দফায় ২০০০ টি উপজাতি পরিবারকে ত্রাণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। যে সমস্ত সহৃদয় ব্যক্তিবর্গ মহকুমা শাসকের সহৃদয় আহ্বানে মহকুমার করোনা দুর্গত উপজাতি পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন তাঁরা হলেন রামজীবনপুরের স্বপন গায়েন, হরিপ্রসাদ লাহা এবং অভিজিৎ মাল। রাজনগরের অশোক কর, জগন্নাথপুরের তুষার মন্ডল, জাড়ার শান্তি চন্দ , দাসপুরের অঞ্জলি হার্ডওয়ার, ঘাটালের বিদ্যুৎ কুমার সামন্ত, কল্পনা রানী বেরা শৌভিক বেরা,সৌরিশ বেরা,লক্ষ্মী মান্না, সঞ্জয় ঘোষ এবং মেসার্স গোষ্ট বিহারী দত্ত অ্যান্ড সন্স । দাসপুর ২ ব্লকের তপতী মন্ডল, যশোড়ার চন্দনা মন্ডল। চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান অরূপ ধাড়া। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কোল্ডস্টোরেজ মালিকগণ।নিমতলার তপন প্রামানিক, কুশপাতার রামপদ দাস, গৌতম মাজি। ঝাড়গ্রামের কাদোডিহার মোহিত কুমার হাঁসদা। হুগলির দেবখন্ডের স্বর্গীয় দিলীপ পাল এর স্মৃতির উদ্দেশ্যে স্ত্রী সুতপা পাল। রামজীবনপুরের জয় মা রক্ষা কালী রাইস মিল প্রাইভেট লিমিটেড।মহকুমাশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মহকুমাবাসী।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক