এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বৃষ্টি হলেই বালতি-মগ ধরে নিয়ে ক্লাস করতে হয় ঘাটাল মহকুমার খড়ার বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের

Published on: August 8, 2019 । 9:37 PM

নিজস্ব সংবাদদাতা: খাতা-পেনের পাশাপাশি বেঞ্চে বালতি, মগ, থালা, বাটি বা ঘটি সঙ্গে না রাখলে স্কুলে ক্লাস করা বা পরীক্ষায় বসা যায় না খড়ার পুরসভার একমাত্র বালিকা বিদ্যালয়ে। যার পাশে ওসব থাকবে না, তার ভাগ্যে জোটে মহা কষ্ট। না, কোনও রসিকতা করা হচ্ছে না। আর শিক্ষিকাদের কোনও বিধানও এটা নয়। একটু বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে ক্লাসরুমে টপটপ জল পড়ে। সেজন্যই ওই ব্যবস্থা করতে হয় তাদের।
আর বৃষ্টির জলই এক মাত্র সমস্যা নয়। ক্লাসরুমগুলির যে অবস্থা তাতে যেকোনও সময়েই হুড়মুড়িয়ে ভেঙে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে ছাত্রী ও শিক্ষিকাদের। অভিযোগ, বিষয়টি বার বার শিক্ষা দপ্তরেও জানানো হয়েছে। কিন্তু কোনও ফল হয়নি।

খড়ার শহরের ৪ নম্বর ওয়ার্ডে ১৯৬৩ সালে ওই স্কুলটি মাত্র হাতে গোনা কয়েকজন ছাত্রীকে নিয়ে শুরু হয়। স্কুল ভবনের জন্য ছোট্ট একটি জায়গার ওপর চুনসুরকি আর ইঁট দিয়ে বাড়ি তৈরি হয়। পরে ওই একই ভিতের ওপর তিনতলও নির্মাণ করা হয়। স্কুল সূত্রে জানা গিয়েছে বাড়িব ভিত এবং নির্মাণ পদ্ধতি সেই পাঁচ দশক আগেকার প্রযুক্তিতেই তৈরি হয়েছিল। রুম সংখ্যাও কম। মোট সাতটি। দ্বিতল ও ত্রিতলে দুটি করে। নিচে তিনটি। সরু সিঁড়ি। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এমনিতেই পঞ্চম থেকে দশম শ্রেণীর ৬০০ ছাত্রী বসার সংকুলান হয়না। তার ওপর ত্রিতলে যারা ক্লাস করে তাদের অবস্থা আরও সঙ্গীন। সারা বছর ছাদ ভেঙে পড়ার ভয় থাকে। বর্ষার সময় বাড়তি চাপ খোলা আকাশের মতোই রুমের ভেতর বৃষ্টি।
স্থানীয় পৌর প্রশাসন বলছে, ওই ভবন সংস্কার করার মতো পরিস্থিতিতে নেই। নতুন জায়গায় স্কুল ভবন না করলে ওই সমস্যা মিটবে না। কিন্তু সেই জায়গার সন্ধান করবে কে? সেই প্রশ্নই এখন সবার মুখে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক