এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

যুবক এই সিদ্ধান্ত নিলেন কেন?

Published on: December 14, 2025 । 2:04 PM

বিপ্লব সরকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ক্ষীরপাই শহরের কাশীগঞ্জ এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিজের বাড়ি থেকেই কার্তিক সাউ নামের বছর কুড়ির এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে স্থানীয় বড়মা কালী মন্দিরে গিয়েছিলেন ওই যুবক। সেখান থেকে ফেরার পর পারিবারিক কোনো বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে তাঁর সামান্য মনমালিন্য হয়। রাতে খাওয়াদাওয়া করে তিনি নিজের ঘরে শুতে চলে যান। কিন্তু রবিবার সকালে দীর্ঘক্ষণ পরেও ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকিতেও সাড়া না মেলায় শেষমেশ দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে কার্তিকের নিথর দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং প্রাথমিক ভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। এলাকায় অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে হিসেবে পরিচিত কার্তিকের অকালমৃত্যুতে প্রতিবেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


বিপ্লব সরকার

সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’, আমার কাছে সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি আমার গভীরতম নেশা। ব্যক্তিগত ও কর্মজীবনের সমস্ত ব্যস্ততার ফাঁকে যখনই সময় পাই, তখনই আমি সমাজের নানান সমস্যা, জনজীবনের গুরুত্বপূর্ণ দিক এবং অব্যক্ত কথাগুলি তুলে ধরার তাগিদে বেরিয়ে পড়ি। মো: 90467 68118/9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি