এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের এসডিও’র নাম ভাঙিয়ে দোকান থেকে ল্যাপটপ নিয়ে পালাল দুষ্কৃতী

Published on: November 2, 2019 । 7:37 PM

রবীন্দ্র কর্মকার:নিজেকে ঘাটাল মহকুমা অফিসের স্টাফ পরিচয় দিয়ে অভিনব উপায়ে ল্যাপটপ চুরি করে নিয়ে পালাল দুষ্কৃতী। আজ ২ নভেম্বর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খোদ ঘাটাল মহকুমা শাসকের অফিস চত্বর থেকে। ওই দুষ্কৃতী ঘাটালের মহকুমা শাসকের নাম ভাঙিয়ে ল্যাপটপ নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। তবে কে ওই দুষ্কর্মটি করেছে তা সনাক্ত করতে মহকুমা অফিসের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘাটালের মহকুমা শাসক অসীম পাল বলেন, আমার অফিসের সিসি ক্যামেরার ফুটেজটি পুলিশকে পাঠানো হয়েছে।
পুলিশসুত্রে জানা গিয়েছে, আজ দুপুরে এক যুবক ঘাটাল শহরের কলেজ মোড়ের বাসন্তী মেডিক্যালের পাশের পার্থ মাইতির কম্পিউটার দোকানে যায়। নিজেকে মহকুমা শাসকের অফিসের স্টাফ বলে পরিচয় দিয়ে দোকানে গিয়ে একটি ল্যাপটপ মহকুমা শাসকের অফিসে নিয়ে যেতে বলে। দোকানদার সেই মতো এসডিও অফিসে নিয়েও যায়।  মহকুমা শাসকের চেম্বারের কাছে গিয়ে দুষ্কৃতী দোকানদারকে জানায়, মহকুমা শাসক এখন কাজে ব্যস্ত রয়েছেন, তাই তাকে ল্যাপটপটি দিয়ে যান। পরে এসডিও’র সঙ্গে দেখা করে যাবেন।  কিছুক্ষণ পর মহকুমা শাসকের অফিসে গিয়ে ল্যাপটপের খোঁজ নিতে গিয়ে বিষয়টি জানাজানি হয়। তখনই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক