এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ প্রৌঢ়ের মৃতদেহ

Published on: November 30, 2023 । 6:16 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ভরদুপুরে দাসপুরে(Daspur) পুকুর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার দুপুরে এমনই ঘটনাটি ঘটেছে দাসপুর থানার অন্তর্গত নবীনমানুয়া এলাকায়। ঘটনায় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা তারাপদ দোলই(৫২) গতকাল সন্ধ্যে থেকে নিখোঁজ(missing) ছিল। পরিবারের সদস্যরা তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলে তাঁকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে সন্দেহ হওয়ায় বাড়ির সামনে একটি পুকুরে খোঁজ চালায় তিনটি পাম্প চালিয়ে পুকুরের জল তুলে তখনই মৃতদেহটি ওই পুকুর থেকে উদ্ধার(Rescue) করা হয়। প্রতিবেশীরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দাসপুর থানায় জানানো হয়। তবে তার পরিবারের থেকে কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। পরিবার সূত্রে জানা যাচ্ছে, ওই প্রৌঢ়ের অবিবাহিত(Unmarried) ছিল সঙ্গে মানসিক ভারসাম্যহীন এবং মৃগী জাতীয় রোগ ছিল। সম্ভবত গতকাল সন্ধ্যায় পুকুরে পা ধুতে গিয়ে ওই মৃগী জাতীয় রোগটি এসে যাওয়ার কারণে জলে পড়ে যায় আর এই দুর্ঘটনা ঘটে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।