এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সরকারি টাকায় মোবাইল: টাকার বিনিময়ে ভুয়ো বিল করে দেওয়ার অভিযোগ উঠল ঘাটালের কিছু মোবাইল দোকানের বিরুদ্ধে

Published on: January 26, 2021 । 7:50 PM

নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারের দেওয়া দশ হাজার টাকায় নতুন মোবাইল বা ট্যাব না কিনে কিছু টাকার বিনিময়ে ভুয়ো বিল করে দেওয়ার অভিযোগ উঠল ঘাটালের কিছু মোবাইল দোকানের বিরুদ্ধে। অভিযোগ, দুশো-পাঁচশো টাকার বিনিময়ে কিছু কিছু দোকানদার ভুয়ো বিল তৈরি করে দিচ্ছে ছাত্র-ছাত্রীদের ও অভিভাবকদের। ঘাটালের মোবাইল কেয়ার দোকানের কর্ণধার রেজাউল মল্লিক বলেন, আমাদের দোকানেও অনেকে এই ভুয়ো বিল করে দেবার জন্য আবদার করেছিল, আমরা করে দিইনি। তবে ঘাটাল, দাসপুর, বরদা সহ বেশ কিছু জায়গায় এইভাবে ভুয়ো বিল করে দেওয়া হচ্ছে বলে খবর আছে। ঘাটালের বাসিন্দা অনির্বাণ ঘোষ, পরিতোষ বেরা, সৌম্যাদীপ দাসেরা বলেন, সরকার টাকা দিচ্ছে অনলাইনে পড়াশোনা করতে মোবাইল কেনার জন্য। কিন্তু সেই টাকায় মোবাইল না কিনে অনৈতিকভাবে ভুয়ো বিল দাখিল করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।

এদিকে রাজ্যের স্কুলগুলিতে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠানো হয়েছে মোবাইল বা ট্যাব কেনার জন্য। সেই টাকায় মোবাইল কিনে রসিদ দেখাবার জন্য শিক্ষকগণ চাপ দিচ্ছেন। লকডাউনের সময় ইতিমধ্যেই বহু ছাত্র-ছাত্রী গাঁটের টাকা খরচ করে নতুন মোবাইল বা ট্যাব কিনে নিয়েছে। সেই পুরানো বিল বা ক্যাশ মেমো এখন আর চলবে না। যারা নতুন মোবাইল কিনে নিয়েছে তাদের আবার একটি করে নতুন মোবাইলের কোনও দরকার নেই। তাই অনেকেই কিংকর্তব্যবিমূঢ় অবস্থা। এমতাবস্থায় অনেকেই অল্প কিছু টাকার বিনিময়ে মোবাইল দোকানদারের কাছ থেকে ভুয়ো বিল তৈরি করে স্কুলে জমা দিচ্ছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ