এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল: প্রতিবেশী গৃহবধূর শ্লীলতাহানি করতে গিয়ে গণধোলাই খেল যুবক

Published on: March 11, 2024 । 6:35 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রতিবেশী এক গৃহবধূর শ্লীলতাহানিক করতে গিয়ে গণধোলাই খেল এক যুবক। ওই যুবকের নাম চিন্ময় মাইতি। ঘাটাল থানার মনোহরপুরে বাড়ি। শনিবার ওই ঘটনাটি ঘটেছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, ওই ঘটনার প্রেক্ষিতে চিন্ময়ের বিরুদ্ধে একটি  FIR হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় স্বর্ণ শিল্পী ওই যুবক ভিন রাজ্যে কাজ করে। যখনই বাড়ি আসে তখনই মদ্যপ অবস্থায় এলাকার গৃহবধূদের উত্যক্ত করে। এর আগে বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছিল ওই যুবক। কিন্তু গৃহবধূরা যে কোনও কারণেই অভিযোগ  করেননি। পুলিস খবর পেয়ে গত বছর আগস্ট মাসে চিন্ময়কে থানায় ডাক পাঠিয়ে তার একটি মুচলেকা লিখিয়ে নিয়েছিল। চিন্ময় পুলিসকে লিখতভাবে জানিয়েছিল, সে ওই ধরনের কাজ আর কখনও করবে না।  তা সত্ত্বেও চিন্ময় শুধরায়নি। ফের গ্রামে এসে একই আচরণ শুরু করে দেয়। শনিবার এলাকায় একটি ভাবে গৃহবধূদের শ্লীলতাহানির করতে যায় বলে অভিযোগ। তখনই এলাকার বাসিন্দারা ধরে তাকে পিটুনি দেয়। ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বলেন, ধোলাই খাওয়ার পর চিন্ময় হাসপাতালে ভর্তি রয়েছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।