এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অরক্ষিত ঘাটালের অধিকাংশ এটিএম, অজান্তে করোনা নিয়ে যাচ্ছেন না তো বাড়িতে?

Published on: April 30, 2020 । 1:12 PM

শুভম চক্রবর্তী:   ঘাটাল পৌরসভায় করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন অংশ স্যানিটাইজ করা শুরু হলেও বাদ থেকে যাচ্ছে শহরের সমস্ত এটিএম গুলি। লকডাউন পরিস্থিতিতে ব্যাংকের কাজ সময়সীমা সংক্ষিপ্ত করার ফলে প্রতিদিন টাকা তোলার জন্য বহু মানুষের ভিড় জমে শহরের এটিএম গুলিতে। টাকা জমা ও তোলা সুবিধা থাকার জন্য সেই ভীড় একটু বেশি দেখা যায় স্টেট ব্যাংকের এটিএম তে।কিন্তু অবাক করা বিষয় হলো যেখানে ঘটনা সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি সেইখানেই চলছে চরম অবহেলা। একাধিক মানুষ এটিএম ব্যবহারের সময় হাত দিচ্ছেন মেশিনের বিভিন্ন সুইচে,দরজায় ফলে সংক্রমনের সম্ভাবনা প্রবল রকম। অধিকাংশ এটিএম গুলিতে নেই কোন গার্ড আর  যে তিনটি এটিএমে গার্ড আছে আছে সেখানেও নেই কোনো রকম স্যানিটাইজেসন এরব্যবস্থা। শহরের মানুষের সকলেই বাড়ির বাইরে বেরোলে গ্লাভস ব্যবহার করছেন না। শহরের সচেতন মানুষজনও আশঙ্কায় ভুগছেন।  এখন সত্যই প্রশ্ন উঠছে ঘাটাল মহকুমার মানুষ কতটা সুরক্ষিত?

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক