এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গভীর রাতে দাসপুর থানার গৌরাতে যুবক খুন, প্রাথমিক তদন্তে পুলিশ এমনটাই অনুমান করছে

Published on: April 16, 2021 । 9:23 AM

শ্রীকান্ত ভুঁইয়া ও ইন্দ্রজিৎ মিশ্র: দাসপুরে যুবক খুন? আজ ১৬ এপ্রিল সকালে দাসপুর থানার গৌরা বাসস্টপে ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবককে উদ্ধারের পর এমন প্রশ্নই ঘুরে ফিরে আসছে। অনুমান করা হচ্ছে, ১৫ এপ্রিল রাতে ওই যুবককে খুনের করার উদ্দেশ্যে তাকে কুপিয়ে একটি খালের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। বিজয় বারিক নামে ওই যুবকটি উদ্ধারের সময় প্রাণে মারা যাননি। আজ ১৬ এপ্রিল সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসরকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দাসপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। •ভিডিও
বিজয়েয়র বাডি বাড়ি দাসপুর থানারই কিশোরপুরে। তাঁর ডাক নাম বাপন। তিনি গৌরা মাছ বাজারে কাজ করেন। আজ সকালে গৌরার খালের পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে খুন করার জন্যই তাঁর শরীরের উপর আঘাত আনা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। যুবকটি সেই মুহূর্তে কথা বলার পরিস্থিতিতে না থাকার জন্য ঘটনার বিস্তারিত বিবরণ জানা যায়নি। পরে হাসপাতালে তিনি মারা যান।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে