এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে মাঠে ধান কাটতে-কাটতে ধান কাটা মেশিন মাঠেই হঠাৎ পুড়ে ছাই, চাঞ্চল্য

Published on: December 12, 2020 । 7:28 PM

সুমনা বাজ:ধান কাটতে কাটতে হঠাৎ মেশিন দাউদাউ করে জ্বলে উঠল আগুন। কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল কম্বাইন হারভেস্টর মেশিন। আজ ১২ ডিসেম্বর এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ঘাটাল থানার পাথরা গ্রামে। মেশিনের মালিক ওই গ্রামেরই বাসিন্দা শোভন সিংহ রায়। জানা যায়, কয়েকদিন ধরেই মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। আজ বেশ কিছুক্ষণ ধরে মাঠে চণ্ডী ঘোষেদের ধরে ধান কাটা হচ্ছিল। তখনই মেশিনটি দাউ দাউ করে পুড়তে শুরু করে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে ঘাটাল থেকে দমকলবাহিনী যায়। দমকল বাহিনীর অনুমান, সম্ভবত হিট হয়ে গিয়ে এরকম দুর্ঘটনা ঘটে। তবে আগুনে মেশিনটি সম্পূর্ন পুড়ে গেলেও কেউ হতাহত হননি। এধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  •ভিডিও

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক