এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালেও প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে বাড়িতে বাড়িতে যাওয়া শুরু কর্মীদের।

Published on: June 16, 2020 । 10:39 PM

অরুণাভ বেরা: বাড়িতে চিঠি আসা উঠেই গেছে। কিন্তু এবার চিঠি আসবে। দেশের প্রধানমন্ত্রী র চিঠি । তবে ‘পোস্টম্যান’ এই চিঠি পৌঁছে দেবেন না। বিজেপি কর্মীরা দেশের প্রতি বাড়িতে এই চিঠি পৌঁছে দেবেন। জনসম্পর্কর কর্মসূচির অংশ হিসেবে ঘাটালেও ১৬জুন মঙ্গলবার বিকেল থেকে দলের কর্মীরা প্রধানমন্ত্রীর চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। বিজেপির আমলে উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পর খতিয়ান এই চিঠিতে রয়েছে। দেশের বাসিন্দাদের উদ্দেশ্যে লেখা এই চিঠিতে গত এক বছরের বিভিন্ন কাজের ও উন্নয়নের কথা লিখেছেন নরেন্দ্র মোদি।

ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে এবং ঘাটাল নগর মন্ডলের সভাপতি অভিজিৎ অধিকারি বলেন, আজ এই কর্মসূচি উদ্বোধনের পরই আমাদের কর্মীরা চিঠি নিয়ে প্রতিটি বাড়ি যাওয়া শুরু করেছেন। দুজন করে কর্মী যাবেন। মাস্ক ও যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে কাজ হবে বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের এই তৎপরতা বলে রাজনৈতিক মহল মনে করছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ