এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে সভা

Published on: March 14, 2020 । 6:31 PM

নিজস্ব সংবাদাতা: ঘাটালের শিলাবতী নদীর উপর সাহেবঘাটে একটি কংক্রিটের ব্রিজ নির্মাণ এবং ওই ব্রিজের সাথে সংযোগকারী দু’টি রাস্তার অবশিষ্টাংশ পাকা করার দাবিতে সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ ১৪ মার্চ বিকেলে কালিচক বাড় গোবিন্দ দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত ছিলেন কমিটির উপদেষ্টা ও ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা, যুগ্ম সম্পাদক কানাই লাল পাখিরা ও ঝাড়েশ্বর মাজি।সভায় গত ৬ মার্চ, মেদিনীপুরে সেচ দপ্তরের সুপারিন্টেন্ডিং ইন্জিনিয়ার , অতিরিক্ত জেলা শাসক (সাধারণ), জেলা পরিষদের সভাধিপতি অফিসে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পর্যালোচনা করা হয়। বক্তব্য রাখেন, নারায়ন চন্দ্র নায়ক, কানাই লাল পাখিরা,বিকাশ হাজরা,ঝাড়েশ্বর মাজি প্রমুখ। সভা থেকে দিদিকে বলো কর্মসূচিতে অংশগ্রহণ সহ আরো কয়েক দফা কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
কমিটির পক্ষে কানাই লাল পাখিরা জানান, গত ২০১৩ সালে সেচ দপ্তর ওই স্হানে ব্রিজ নির্মানের জন্য মাটি পরীক্ষা করলেও কোন এক অজ্ঞাত কারনে এখনো ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে এ বিষয়ে প্রশাসন পদক্ষেপ না নিলে কমিটি বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক