এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্মার্টফোন কুড়িয়ে ফেরত দিলেন দাসপুরের যুবক

Published on: March 12, 2020 । 10:17 AM

সন্তু বেরা: রাস্তায় কুড়িয়ে পাওয়া  স্মার্টফোন ফেরত দিলেন দাসপুরের এক যুবক। ওই যুবকের নাম রাজকুমার কুন্তী। ফোনটি যার হারিয়ে গিয়েছিল তার নাম পাপু বেরা, বাড়ি কামালপুর গ্রামে। গতকাল ১১ মার্চ  রাতে রানীচকে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মনোহরপুরের কাছে ফোনটি রাজকুমারবাবু কুড়িয়ে পান। ওই ফোনের মালিক পাপু বলেন, আমি গতকাল বাইকে উঠতে গিয়ে পকেট থেকে পড়ে যায়। রাতেই ওই ফোনে কল করি, তখন রাজকুমারবাবু উপযুক্ত প্রমাণ দিয়ে ফোনটি নিয়ে যেতে বলেন। আজ রাজকুমারবাবুর কাছ থেকে ফোনটি ফেরত পেয়ে আমি খুবই খুশি। রাজকুমারবাবুর এই উপকার আমি কোনওদিনও ভুলতে পারব না। উল্লেখ্য, এর আগেও রাজকুমারবাবু বেশ কয়েকটি ফোন কুড়িয়ে ফেরত দিয়েছেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ