এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সোনামুইতে রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় গুরুতর জখম ২

Published on: October 28, 2023 । 9:58 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ: ঘাটাল-পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনা। বাইকের ধাক্কায় গুরুতর জখম পথচারী সেই সঙ্গে বাইক চালক। জানা যায় গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ঘাটাল পাঁশকুড়া সড়কের সোনামুই হাইস্কুলের কাছে। সোনামুই বাজার এলাকার বাসিন্দা পেশায় চা দোকানি নাম প্রদীপ মন্ডল রোডের অপরপ্রান্ত থেকে পানীয় জল আনতে গিয়ে রাস্তা পারাপারের সময় পাঁশকুড়াগামী একটি হাই পিক আপ বাইক তাকে সজোরে ধাক্কা মারলে রোড থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন , সেই সঙ্গে বাইক চালকটিও রোড থেকে ছিটকে যায় বেশ কিছুটা দূরে। উভয়ই দুর্ঘটনায় জখম হয়। সঙ্গে সঙ্গে দুজনকেই স্থানীয়রা উদ্ধার করে গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। সেখানে প্রদীপবাবুর অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় কলকাতা পিজি হাসপাতালে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনাগস্থ গাড়িটি উদ্ধার করে স্থানীয় ভিলেজ পুলিশ। এলাকার মানুষের অভিযোগ, ঘাটাল-পাঁশকুড়া সড়কের সোনামুই স্কুল সহ বাজার এলাকাটি ঘন জনবসতি। প্রায় সময় এই এলাকাতেই দুর্ঘটনার শিকার হয় কোন না কোন পথচারী। অনেক মদ্যপ বাইক চালক কোন দিক খেয়াল না করেই দ্রুত গতিতে বাইক নিয়ে যেতে গিয়েই দুর্ঘটনার শিকার হয় পথচারীরা, তাই প্রশাসনের কাছে তাদের দাবি ওই জনবসতি এলাকাগুলিতে ট্রাফিক ব্যারিকেড দিতে হবে।তাহলে দুর্ঘটনা অনেকটাই কমবে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।