এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অবৈধ বালি তোলার অভিযোগে চন্দ্রকোনায় পুলিশের হানা, ৩০ বস্তা বালি আটক

Published on: December 12, 2025 । 7:18 AM

বিপ্লব সরকার, স্থানীয় সংবাদ, ঘাটাল:    চন্দ্রকোণা থানার বেড়াবেড়িয়া এলাকায় কেঠিয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বস্তায় করে বালি তোলার অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই বুধবার রাতে অভিযানে নামে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। অভিযান: স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে ফাঁড়ির ইনচার্জ (IC) প্রশান্ত সৎপতির নেতৃত্বে পুলিশ বাহিনী দ্রুত বেড়াবেড়িয়া এলাকায় পৌঁছায়।  পুলিশি গাড়ি এলাকায় ঢুকতে দেখেই বালি তোলার কাজে যুক্ত একাধিক ব্যক্তি ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় ৩০ বস্তা অবৈধ বালি আটক করে। যদিও অভিযানে কেউ ধরা পড়েনি, তবে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।  ক্ষীরপাই ফাঁড়ির আইসি-র এই দ্রুত ও দক্ষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

বিপ্লব সরকার

সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’, আমার কাছে সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি আমার গভীরতম নেশা। ব্যক্তিগত ও কর্মজীবনের সমস্ত ব্যস্ততার ফাঁকে যখনই সময় পাই, তখনই আমি সমাজের নানান সমস্যা, জনজীবনের গুরুত্বপূর্ণ দিক এবং অব্যক্ত কথাগুলি তুলে ধরার তাগিদে বেরিয়ে পড়ি। মো: 90467 68118/9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি